সম্রাট আকবর ।।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি সোনার বারসহ চীনের এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার দুবাই থেকে আগত ইকে ৫৮২ বিমানের যাত্রী ছিলেন তিনি। তার ব্যাগের তিনটি চার্জার লাইটের ব্যাটারির মধ্যে থেকে ওই সোনা উদ্ধার করা হয়। যাত্রীর নাম জিয়ান জু।
উদ্ধারকৃত সোনার মোট ওজন ৩ কেজি ২৫০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। সংস্থার মহাপরিচালক ড. সহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস গোয়েন্দা জানায়, বেলা ১১টায় দুবাই থেকে ইকে ৫৮২ বিমান যোগে আগত চীনের এক নাগরিকের কাছ থেকে ২৮টি সোনার বার আটক করা হয় যার মোট ওজন ৩২৫০ গ্রাম । গোপন সংবাদ থাকায় ফ্লাইটের আগত যাত্রীদের দিকে নজর রাখা হয়। এক পর্যায়ে যাত্রীকে শনাক্ত করা হয়। যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে সোনা আছে কিনা জানতে চাওয়া হয়। যাত্রী সোনা থাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করে কোনো কিছু না পেয়ে তার ল্যাগেজ স্ক্যানিং করলে ধাতব বস্তুর সংকেত পাওয়া যায় । জব্দকৃত সোনার বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho