প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০১৯, ৭:২১ পি.এম
ভারতে ২ বছর কারাভোগের পরে ৮ বাংলাদেশী নারীকে হ্স্তান্তর করেছে বিএসএফ
![]()
মিলন হোসেন ।। স্টাফ রিপোর্টার ।।
ভাল কাজের সন্ধানে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছেন ভারতীয় বিএসএফ ।
(২০আগস্ট) মঙ্গলবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বিএসএফ তাদেরকে চেকপোস্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নিয়েছেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- ঠাকুরগাও মিম আক্তার(১৭), মনি আক্তার (১৯) রুবিনা খাতুন (১৮),রিনা বেগম(১৬),মুক্তা আক্তার (১৯ ),বরিশালের মুন্নি আক্তার (২২),ইতি খাতুন (২১)ও রেক্সোনা আক্তার (১৭)।
পাচারের শিকার মনি আক্তার জানান, ভালো কাজের কথা বলে তাঁকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে দালালরা তাকে কোলকাতা রেল স্টেশনে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। সাজার মেয়াদ শেষে সেখান থেকে কলকাতা হাওড়ায় অবস্থিত লিলুয়া সেলটার হোম নামে একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। ২ বছর পর আজ বাড়ি ফিরছেন।
এনজিও সংস্থা রাইটস যশোর এর প্রতিনিধি তৌফিকুজ্জামান জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়েছে। এরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে আইনি সহায়তা করা হবে।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আতিয়ার রহমান জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho