‘বিজয় দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধী নয়’" স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোনো যুদ্ধাপরাধী বা যুদ্ধের সময়ে বিতর্কিত ব্যক্তিকে যাতে আমন্ত্রণ না জানানো হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।তিনি বলেছেন, দেশের প্রশাসনকে জানিয়ে দিয়েছি, তারা যেন এসব মানুষদের প্রতি নজর রাখে। একইসঙ্গে তারা যেন এ ধরনের কোনো অনুষ্ঠানে এসে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে পারেন। এ বিষয়ে আজ আমরা একমত হয়েছি।বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে বিজয় দিবসের দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আজ আলোচনা হয়েছে। ওই দিনটি যাতে সবাই মনের মাধুরী মিশিয়ে পালন করতে পারে, এর জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ আমরা কয়কটি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তগুলো হলো, বিজয় দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। তবে সেটি হতে হবে আমাদের জাতীয় পতাকার নির্দিষ্ট কোড অনুযায়ী। মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকার মাপ, রং, আকার ঠিক রেখে উত্তোলন করতে হবে। আমরা লক্ষ্য করেছি যারা বিভিন্নস্থানে পতাকা তোলেন, সেখানে পতাকার রং, নিদিষ্ট মাপ ঠিক থাকে না। ছেঁড়া ও মলিন পতাকা তোলা হয়। তাই আজ আমরা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি ১৬ ডিসেম্বর যে পতাকাটি তুলবেন, সেটা যেন নিদিষ্ট রং, মাপ ঠিক রেখে হয়।তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা ১৬ ডিসেম্বর ঘটা করে উদযাপন করলেও ১৪ ডিসেম্বর সেভাবে পালন করি না। তবে এ বছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য পর্যাদায় পালন করা হবে। এ জন্য আমরা ১৪ তারিখে সারা বাংলাদেশে কোনো ধরনের আলোকসজ্জা করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ১৪ ডিসেম্বরের পরে যে কেউ ১৬ ডিসেম্বর উদযাপনের জন্য আলোকসজ্জা করতে পারবে। ১৪ ডিসেম্বর আমরা মর্যাদা সহকারে স্মরণ করব। এজন্যই আমরা সেদিন কোনো আলোকসজ্জা করব না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho