
যশোরে সড়কের পাশে গাছ লাগানোর জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গাছ ছায়া দিয়ে পরিবেশের ভারসাম্য রাখে। সড়ক ও পরিবেশের উপকার করে। অন্যদিকে, অতি বৃষ্টি ও রোদ সড়কের ক্ষতি করে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। একনেকে যশোরের পালবাড়ি-দড়াটানা-মনিহার-মুড়ালী জাতীয় মহাসড়কের মনিহার থেকে মুড়ালী পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৩১ কোটি ১৭ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় এতে গাছ লাগানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে জেলা-উপজেলায় সমন্বতিভাবে বহুতল বিশিষ্ট সরকারি আবাসন ভবন নির্মাণ করতেও বলেছেন প্রধানমন্ত্রী। যেখানে সংশ্লিষ্ট সব কর্মকর্তা একসঙ্গে বসবাস করবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho