
চার প্রকল্প দ্রুত বাস্তবায়ন চান প্রধানমন্ত্রী" প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণসহ (তৃতীয় ধাপ) গুরুত্বপূর্ণ ৪টি প্রকল্প দ্রুত বাস্তবায়ন চান। এ বিষয়ে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।বুধবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এক অনুষ্ঠানে এ নির্দেশনা দেন।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন করছে এমন প্রকল্পগুলোর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী এ সময় বলেন, আমি চাই এসব প্রকল্প খুব দ্রুত বাস্তবায়ন হোক।বাকি ৩টি প্রকল্প হলো—মুজিবনগর স্বাধীনতা যুদ্ধ স্মৃতি কমপ্লেক্স প্রকল্প, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প এবং ৩৬০ ডিগ্রি প্যানোরোমা বাংলাদেশ প্রকল্প।অনুষ্ঠানে মু্ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই-এলাহী চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho