
মৃণাল সেনের ‘ভুবন সোম’-এর মাধ্যমে ১৯৬৯ সালে সিনেমার দুনিয়ায় পা রাখেন অমিতাভ বচ্চন। অভিনেতা নয়, তার ভূমিকা ছিল একজন ভয়েস ওভার আর্টিস্টের। একই বছর ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অমিতাভ। এরপর ৫০ বছর ধরে কাজ করছেন তিনি। বলিউড শাহেনশাহ এখন মনে করছেন সিনেমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। সম্প্রতি নিজের ব্লগে এমনই অভিব্যক্তি প্রকাশ করলেন।
বর্তমানে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছেন বিগ বি। তার সঙ্গে আছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি এই ছবির শুটিংয়ের প্রয়োজনেই মানালি যান বিগ বি। এই প্রসঙ্গেই লেখেন, “এই ছোট্ট অথচ সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য আমার ১২ ঘণ্টা সময় লেগে গেল। এখানকার রাস্তা এক্কেবারেই ভালো নয়। এখানকার পরিবেশ থাকার ঘর সবকিছুই আলাদা। মনে হচ্ছে আমার এবার অবসর নেওয়ার সময় এসেছে। আমার মস্তিষ্ক যা বলছে হাতের আঙুলগুলো তা মেনে কাজ করছে না। তবে এটাকেই বার্তা হিসেবে ধরে নেওয়া যেতে পারে।”
এই বার্তা দেওয়ার পরই সিনেমার দুনিয়া থেকে অমিতাভের অবসরের জল্পনা তৈরি হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানান মতামত প্রকাশ করেছেন।
মুম্বাই মিরর জানায়, ডিসেম্বরে শুরু হতে চলা আরও একটি ছবির শুটিংয়ের জন্য ভারতের যাওয়ার কথা রয়েছে অমিতাভ বচ্চনের। এর আগে পর্যন্ত তিনি মানালিতেই থাকবেন।
এদিকে কিছুদিন আগেই অমিতাভ বচ্চনের সিনেমার দুনিয়ায় ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি ছবি শেয়ার করে ছেলে অভিষেক লেখেন, “শুধু ছেলে হিসেবেই নয়, অভিনেতা ও ভক্ত হিসেবেও তাকে সামনে থেকে দেখতে পারা আমার কাছে আশীর্বাদ। তার মধ্যে এমন অনেক কিছুই রয়েছে যা তার প্রতি শ্রদ্ধা তৈরি করে। আমাদের মতো সিনেমাপ্রেমীদের বিভিন্ন প্রজন্ম বচ্চন যুগে বাস করেছেন। সিনেমার দুনিয়ায় ৫০ বছর অতিক্রম করার জন্য শুভেচ্ছা। আমরা আরও ৫০ বছরের অপেক্ষায় রয়েছি। ভালোবাসা রইল।”বর্তমানে বিগ বি’র হাতে আছে বাটারফ্লাই (কন্নড় ছবি), আব আমি সিডি (মারাঠি), গুলাব সিতাব, ব্রহ্মাস্ত্র, চহেরে ও ঝুন্ড।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho