
উত্তরাঞ্চলীয় তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেয়ার মার্কিন অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেন, এর ফলে সিরিয়ার উত্তরাঞ্চলে উত্তেজনা বেড়ে যাবে। শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করার উদ্দেশ্যে দেশটির তেল ক্ষেত্রগুলোর কাছে সেনা সমাবেশ করেছে আমেরিকা।ওয়াশিংটনের এ পদক্ষেপ সিরিয়া পরিস্থিতির উন্নতি ঘটানোর পরিবর্তে দেশটির সংকটকে আরো ঘনীভূত করবে।
এর আগে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন সেনারা দেশটির উত্তরাঞ্চলীয় রাকা ও হাসাকা প্রদেশ থেকে বহু ট্যাংক ও সাঁজোয়া যান পার্শ্ববর্তী তেলসমৃদ্ধ ‘রামিলান’ এলাকায় পাঠিয়েছে। এসব সমরাস্ত্র তেল ক্ষেত্রটির কাছে অবস্থান নিয়েছে। রাশিয়া শুরু থেকেই বলে আসছে, সিরিয়ার তেল সম্পদ লুট করার একমাত্র লক্ষ্য নিয়ে দেশটিতে সেনা সমাবেশ ঘটিয়েছে আমেরিকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho