যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দীন বলেছেন, ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি। এখন মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করতে চাই। এলাকার সব মুক্তিযোদ্ধার কবরে স্থাপনা তৈরি করা হবে।
তিনি আজ রবিবার দুপুরে ঝিকরগাছায় মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, থানার ওসি আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, চৌগাছা মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি আব্দুস সালাম, গোলাম মোস্তফা ও মুক্তিযোদ্ধা সন্তান মনিরুজ্জামান মনির। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুর রহমান রশিদ।
এর আগে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে উপজেলা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও র্যালি বের করেন মুক্তিযোদ্ধাগণ। এসময় মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, ভূয়া মুক্তিযোদ্ধা বাতিল ও মুক্তিযোদ্ধাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করনের দাবি জানানো হয়। তিনি মুক্তিযোদ্ধা ভাতার সমুদয় টাকা মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রদানের ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho