
মধ্যপ্রাচ্যের দেশ ইসরাইলের থেকে গ্যাস আমদানি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে জর্ডান সরকার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক খবরে বলা হয়, ইতোমধ্যে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গ্যাস আমদানির সঙ্গে জড়িত কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। এছাড়া ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত গ্যাস চুক্তি বাতিলের বৈধ উপায়গুলো পর্যালোচনার জন্য কয়েক জন সংসদ সদস্যকে বলেছেন।
২০১৬ সালে জর্ডানের একটি বিদ্যুৎ কোম্পানি ইসরাইলের থেকে গ্যাস আমদানি সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী আগামী ১৫ বছরে ইসরাইল থেকে প্রায় সাড়ে চার হাজার কোটি ঘনমিটার গ্যাস আমদানি করবে জর্ডান। কিন্তু শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করেছিল জর্ডানের নাগরিকরা। কারণ দেশটির প্রায় অর্ধেক জনগণ ফিলিস্তিনি বংশোদ্ভূত।
২০১৮ সালে নতুন এক আদেশে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছিলেন, ইসরাইলকে আর জমি ইজারা দেয়া হবে না। ইজারা দেয়া দুটো কৃষি এলাকাও ফিরিয়ে নেয়া হবে।১৯৯৪ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায় ওই কৃষি এলাকা দুটি ইসরাইলের কৃষকদের মালিকানায় রয়েছে। আগামী বছর এ ইজারার মেয়াদ শেষ হবে। ফিলিস্তিনের নাগরিকরা দীর্ঘদিন যাবত ওই চুক্তির বিরোধিতা করছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho