
সান্ধ্যকালীন কোর্স বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ক্ষতি করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।তিনি এ বিষয়ের কড়া সমালোচনা করে বলেছেন, এক শ্রেণির শিক্ষক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত করছেন যা গোটা শিক্ষার পরিবেশের ক্ষতি করছে।
রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগে সান্ধ্যকালীন কোর্স, ডিপ্লোমা কোর্স এবং ইনস্টিটিউট চালু হয়েছে। নিয়মিত কোর্সের বাইরে সাফল্যের সঙ্গে অনেক শিক্ষার্থী এসব 'বাণিজ্যিক কোর্স' থেকে পাস করে বের হচ্ছেন এবং কিছু শিক্ষক এ থেকে নগদ অর্থ লাভ করছেন আর বিশ্ববিদ্যালয়কে ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত করছেন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামদ এসব বলেন। সান্ধ্যকালীন কোর্সের কড়া সমালোচনা করে রাষ্ট্রপতি আরো বলেন, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় রাত হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেহারা ধারণ করে, এটা কিছুতে গ্রহণযোগ্য নয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho