
বেনাপোল চেকপোস্টে এক পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ১২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে আকাশ খাঁ (২০) নামের ভ‚য়া সাংবাদিককে আটক করেছে বিজিবি সদস্যরা। বিজিবি এসময় তার কাছ থেকে দৈনিক নওয়াপাড়া পত্রিকার দুটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক প্রতারক বেনাপোল পোর্টথানা তালশারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বিজিবি জানায়, ভারতে চিকিৎসার উদ্দেশ্যে বেনাপোল আসেন সাতীরার দেবব্রত দেবনাথ। এসময় চেকপোষ্টে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে চিহ্নিত চার প্রতারক প্রশাসনের পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে ঐ যাত্রী বিজিবির কাছে অভিযোগ দিলে বিজিবি প্রতারক চক্রের আকাশ নামে একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে পকেট থেকে ছিনতাইয়ের ১০ হাজার টাকা ও দৈনিক নওয়াপাড়া পত্রিকা ৫ বছর মেয়াদের দুটি আইডি কার্ড জব্দ করে।
প্রতারক ছিনতাইয়ের কথা শিকার করে জানায়, আমি পত্রিকার একজন হকার। আমি নিজেই পত্রিকার পরিচয়পত্র তৈরী করে বর্ডারে কাজ করে জীবিকা নির্বাহ করছি। বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তবে একটি চক্র বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে বিরোধ সৃস্টির চেস্টা করছে । এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বেনাপোল রিপোর্টাস ইউনিটের সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক ফারুক হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলিম রেজা, মশিউর রহমান, বেনাপোল টিভি সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান, সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন পাপ্পু, মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান , জহিরুল ইসরাম রিপন ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho