প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০১৯, ২:০৭ পি.এম
পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক দুই নারী

শেখ নাসির উদ্দিন : ক্রাইম রিপোর্টার :=
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ দুই নারী মাদক বহনকারী আটক। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিন্টু লাল দাস, এসআই রবিউল ইসলাম ও মহিলা কনস্টেবল মালিকা খাতুন বেনাপোল পোর্ট থানাধীন পোস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ খুলনা নাজিরহাট গ্রামের পলাশের স্ত্রী মোছাঃ স্বপ্না খাতুন(৩৬) ও খুলনা বানিয়া খামার শহরের নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার তানিয়া(৩০)কে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই জন নারী মাদক বহনকারী অভিনব কায়দায় শরীরে রাখা ১কেজি গাঁজা সহ বেনাপোল পোস্ট অফিসের সামনে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে তাদের দুই জনকে আটক করা হয়। আটক দুই নারী মাদক বহনকারীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho