
নিহতের ভায়রা জাকির হোসেন জানান, শহরের বারান্দি মোল্লাপাড়া টাওয়ারমোড় এলাকায় আবদুর রহমানের জমির পাশে আবদুল কুদ্দুস ওরফে মেঠে কুদ্দুসের জমি আছে। কুদ্দুস জোরপূর্বক আবদুর রহমানের জমি দখলের চেষ্টা করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। শনিবার সকালে আবদুর রহমান বাইসাইকেলে শহরের বড়বাজারে উদ্দেশ্যে বের হন।
তার বাড়ির সামনে গতিরোধ করে আবদুর রহমানের মাথায় শাবল দিয়ে আঘাত করেন কুদ্দুস ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho