প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ১০:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০১৯, ৩:৪৯ পি.এম
বেনাপোল ৩৮ পিস ভারতীয় মোবাইল সেট আটক করেছে কাস্টম কর্মকর্তারা

মিলন হোসেন : স্টাফ রিপোর্টার :=
বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে থেকে ৩৮ পিস ভারতীয় মোবাইল আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। শনিবার সকাল সাড়ে দশটার সময় ভারত থেকে আসা ৪ জন পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে এ মোবাইল আটক করা হয়।
কাস্টমস চেকপোস্ট রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান.গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তৌহিদুর, জুয়েল, মোমিন ও রশিদ নামে ৪ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে বিপুল পরিমান মোবাইল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
এমন সংবাদে কাস্টম কর্মকর্তারা তাদের ব্যাগেজ স্ক্যানার মেশিনে দিলে তাতে মোবাইল সেট পাওয়া যায়।আটকের অভিযানে ছিলেন শুল্ক গোয়েন্দা, এআরও রহমান, এআরও রোমান ও সিপাহী ইমরান হোসেন।
আটক মোবাইল বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে । আটক মোবাইলের মূল্য নয় লাখ টাকা বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho