
মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার তাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। কবে কখন ও কোথা থেকে তাদের আটক করা হয়েছে তা জানা যায়নি।
গতকাল দুপুরে ডাকসুতে ঢুকে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা এই হামলা জড়িত তারা যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
আব্দুল বাতেন জানান, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্যকে আটক করা হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুলসহ বাকি হামলাকারীদের পুলিশ খুঁজছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho