
অনিয়ম ও ভেজাল বিরোধী অভিযানে বেনাপোলে পাঁচটি হোটেল-রেস্তোরার মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বেনাপোলে ৫টি খাবার হোটেল ও রেস্তোরায় স্যানিটারি ইন্সপেক্টরের উপস্থিতিতে ভোক্তা অধিকার আইনে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী অভিযান পরিচালনা কালে হোটেল গুলো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করছে এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে সংরক্ষণ ও প্রদর্শন করেনি। উপর্যুক্ত অপরাধে এবং লাইসেন্স না থাকার কারণে সৌরভ হোটেলকে ৫০০০০/-(পঞ্চাশ হাজার),শাপলা হোটেলকে ৫০০০০/-(পঞ্চাশ জাজার) এবং আরব চাইনিজ রেস্টুরেন্টেকে ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড করা হয়। মর্বমোট ১১০০০০/-(এক লাখ দশ হাজার) টাকা অর্থ আদায় করেন। শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, শার্শা উপজেলার সকল হোটেল গুলোকে আগামী ১সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার নির্দেশ দেয় এবং অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho