
বয়স সত্তর পেরিয়েছে কিন্তু তার গ্ল্যামারে আঁচ পড়েনি একটুও। আবার বলিউড-দর্শক দেখবেন তার সেই চিরপরিচিত লাস্যময়ী হেমা মালিনীকে। ‘সিমলা মির্চি’ ছবিতে তরুণ নায়ক রাজকুমার রাওয়ের সঙ্গে প্রেম করবেন তিনি। এই ছবিতে দক্ষিণী নায়িকা রাকুলপ্রীত সিংও অভিনয় করেছেন। ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে।
ছবির গল্পে ভুলবশত নায়িকা রাকুলপ্রীত সিংকে লেখা একটি চিঠি তার মা হেমা মালিনীর হাতে গিয়ে পড়বে। এবং তিনি ভেবে বসবেন এ চিঠি তাকেই উদ্দেশ্য করে লেখা। এরপর অত্যন্ত বেকায়দায় পড়বে ঐ তরুণ ।ওদিকে তার সমস্যা হল সে কিছুতেই ভালবাসার কথা নায়িকাকে মুখ ফুটে বলতে পারে না।
এই বিচিত্র পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে, তা জানা যাবে ছবিটি মুক্তি পেলেই।
ছবিটি পরিচালনা করেছেন রমেশ সিপ্পি এবং প্রযোজনা করেছে ভায়াকম। নতুন বছরের শুরুতে আগামী তিন জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho