
জেলার হাতীবান্ধায় খাটের নাট বল্টু হারিয়ে ফেলায় গৃহবধূ শরিফা বেগমকে ধারালো ছুরি দিয়ে মাথায় কুপিয়েছে পাষণ্ড স্বামী নূর হোসেন। ওই গৃহবধূ বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় রবিবার দুপুরে শ্বশুর-শাশুড়ি, স্বামী ও তার দেবরের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই গৃহবধূ।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ গোতামারী গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গৃহবধূ শরিফা বেগম উপজেলার দক্ষিণ গোতামারী গ্রামের নূর হোসেনের স্ত্রী। তিনি উপজেলার উত্তর বিছনদই এলাকার আব্দুর রশিদের কন্যা।
অভিযুক্তরা হলো, উপজেলার দক্ষিণ গোতামারী গ্রামের আবুল হোসেন, তার স্ত্রী মহুরন নেছা, পুত্র নূর হোসেন, নুরুজ্জামান ও নুরুল হক।
অভিযুক্ত নূর হোসেন বলে, ’খাটের নাট-বল্টু হারিয়ে গেছে। সে জন্য গালমন্দ করা হয়েছে। তবে মারধর করা হয়নি। তাকে সামান্য ধাক্কা দিলে খাটে লেগে মাথা ফেটে গেছে। আমরাই তাকে হাসপাতালে ভর্তি করেছি।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho