
ওপার বাংলার চলচ্চিত্রে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র। তিনি অভিনেত্রী হিসেবে যতটা পরিচিত তার চেয়েও অধিক পরিচিত নায়ক দেবের প্রেমিকা হিসেবে। তবে সেই পরিচয়ে নয় বরং দেব বলয়ের বাইরে নিজের পরিচিতি গড়তে চলেছেন রুক্মিনী। রুক্মিণীর চলচ্চিত্রে অভিষেক হয়েছে দেবের হাত ধরে। এমনকি তার ঝুলিতে যে কয়েকটি সিনেমা রয়েছে তার সবকটিতেই তিনি দেবের বিপরীতে অভিনয় করেছেন। এবার দেবের বলয় থেকে বের হয়ে নতুন নায়কের সঙ্গে রুক্মিণী অভিনয় করবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
রুক্মিণীর প্রথম ছবি চ্যাম্প। এর পরে ককপিট, কবীর, পাসওয়ার্ডেও তার নায়ক দেবই ছিলেন। কিন্তু এবার সেই বাধা গতে পরিবর্তন আসতে চলেছে। রুক্মিণী এবার টলিউডের আর এক হার্টথ্রবের সঙ্গে অভিনয় করতে চলেছেন। তার সঙ্গেই নাকি নতুন রসায়ন তৈরিতে ব্যস্ত এখন নায়িকা।
টলিউডের এই হার্টথ্রব হলেন আবির চট্টোপাধ্যায়। জানা গিয়েছে আসন্ন এই ছবির নাম সুইজারল্যান্ড। এই ছবিটির প্রযোজনা করছে অভিনেতা জিৎ এর প্রযোজনা সংস্থা। খুব শীঘ্রই জিতের প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পাবে অসুর। এই ছবিতে রয়েছেন জিৎ, আবির ও নুসরত জাহান। এই ছবি মুক্তির পরেই শুরু হবে সুইৎজারল্যান্ড এর শ্যুটিং।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho