
যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র বনভোজন আগামী ২৯ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেইউজে নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে সংগঠন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেইউজে সহ সভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক।সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিট প্রধান অথবা কোষাধ্যক্ষের কাছে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে পিকনিক চাঁদা ১০০/- টাকা (জনপ্রতি) প্রদান করতে হবে। বনভোজনে জেইউজে’র সকল সদস্য এবং তাদের স্ত্রী ও সন্তানরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও সভায় জেইউজে সদস্যদের মাসিক চাঁদা পরিশোধের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho