আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় ৪ সেনা নিহতের ঘটনার প্রতিশোধ নিলো তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, পাল্টা আক্রমণে সিরিয়ার ৩০ থেকে ৩৫ জন সেনা নিহত হয়েছে।
এরদোয়ান বলেন, আমাদের সেনারা শহীদ হবে আর আমরা চুপ করে বসে থাকবো তা সম্ভব না।তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সোমবার এক বোমা হামলায় তুরস্কের চার সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ সৈন্য।
এরপরই হামলার জবাব দেয় তুরস্ক। দেশটি জানায়, তুর্কিবাহিনী পাল্টা হামলা চালিয়ে সিরিয়া সরকারি বাহিনীর লক্ষ্যসমূহ ধ্বংস করেছে। ইউক্রেন যাওয়ার আগে সাংবাদিকদের এরদোয়ান বলেন, ফাইটার জেট ও আর্টিলারি ফায়ার দিয়ে জবাব দিয়েছে আংকারা। এতে ৩০ থেকে ৩৫ জন সিরিয়ার সেনা নিহত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho