
উম্মুক্ত আলোচনায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। তবে সভায় অংশ নেয়ার কথা থাকলেও সশরীরে উপস্থিত হননি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ও পরিবহন প্রশাসক। এসময় পরিবহন দফতরের এক কর্মকর্তা এবং একজন কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ওই কর্মকর্তা প্রশ্নোত্তর পর্বে পরিবহন দফতরের পক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
লিখিত অভিযোগের পাশাপাশি শিক্ষার্থীরা মৌখিক অভিযোগ করে বলেন, ভাড়া করা বাসগুলো অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়ে চালনা ও সহযোগীর কাজ করানো হয়, ফিটনেসবিহীন অবৈধ গাড়ি ব্যবহার করা হয়। এছাড়া ঝিনাইদহগামী গাড়িগুলোর অতি মাত্রার গতিতে চলাচল ও বন্ধের দিনে পর্যাপ্ত বাস না থাকা, পরিবহন শ্রমিকদের অসৎদ্বাচরণসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন।
আলোচনায় পরিবহন অফিসের পক্ষে উপস্থিত সহকারী রেজিস্ট্্রার জামাল হোসেন বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে বিশ^বিদ্যালয়ের সকল বাসে রুট প্লান দেয়া হবে এবং আগামী জুলাই মাসের পর আর কোন অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ি থাকবে না। বাকি সমস্যাগুলোর বিষয়ে আমরা পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করবো।’
এদিকে দফতর প্রধানরা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শফিউল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘পরিবহন সমস্যা সংক্রান্ত আলোচনা সভায় পরিবহন প্রশাসক ও ছাত্র উপদেষ্টার অনুপস্থিতি একদম বেমানান।’
তবে আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগগুলো তারা লিখিতভাবে সংশ্লিষ্ট দফতর প্রধানদের কাছে প্রেরণ করবেন।আলোচনা সভায় শাখা ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক জি কে সাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho