
খোলামেলা পোশাক পরে বাবা অনিল কাপুরের সঙ্গে ছবি তোলায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আদিত্য রায় কাপুর ও দিশা পাটানি অভিনীত ছবি ‘মালাং’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।সেখানে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকাই।
এদিন বাবা অনিল কাপুরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন সোনম কাপুর। আর সেই অনুষ্ঠানেই বাবার সামনে খোলামেলা কাপড় পরে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। আর তাতেই ট্রলের শিকার হন এই অভিনেত্রী। বাবার সামনে মেয়ের এমন পোশাক পরায় নেটিজেনরা তার সমালোচনা করেছেন।
কেউ কেউ সোনমের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার একজন বলেছেন, বাবার পাশে এভাবে দাঁড়াতে লজ্জা লাগছে না আরেকজন লিখেছেন, নিজের বাবার সামনে কীভাবে এমন পোশাক পরে যাও তোমরা? লজ্জা করে না? বলিউড তারকাদের ট্রলের শিকার হওয়ার ঘটনা নতুন কিছু নয়। সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পোশাক নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho