
চট্টগ্রামের রাউজানে ৭৫ বছর বয়স্ক এক মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে ওই মুক্তিযোদ্ধার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি বই খাতা বিক্রি করতেন ওই মুক্তিযোদ্ধা।
নিহত ওই মুক্তিযোদ্ধার নাম একেএম নুরুল আজম চৌধুরী। তিনি হাটহাজারী উপজেলার গড় দুয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুরামিয়া চৌধুরী বাড়ির আব্দুল হালিম চৌধুরীর বড়ো ছেলে।
সরেজমিনে, এই হত্যাকাণ্ডের পর ভয়ে মুখে কুলুপ এঁটেছেন স্থানীয়রা। একাধিক জনের সঙ্গে কথা বলে ধারণা করা যাচ্ছে- পারিবারিক কোনো কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho