
বেনাপোল বিজিবি কোম্পানি সদর কতৃক আয়োজিত মাদক, নারী- শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ১২টার সময় বেনাপোল বিজিবি কোম্পানি সদর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে,৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিজিবির উপ-মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জালাল গনি খান,এনডিসি,পিএসসি,রিজিয়ন কমান্ডার, দনি-পশ্চিম রিজিয়ন, যশোর , বিশেষ অতিথি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদ আলী, ও ৪৯ বিজিবি টুআইসি মেজর নজরুল ইসলাম।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বেনাপোল প্রেস কাবের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন, সিনিয়র আলহাজ্ব সাংবাদিক বকুল মাহবুব, আলহাজ্ব জামাল হোসেন,প্রেস কাবের সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, টিভি জর্ণালিস্ট এসোশিয়েশনের সভাপতি সাজেদুর রহমান, দৈনিক ইওেফাকের সাংবাদিক কাজী শাহজাহান সবুজ, দৈনিক যুগান্তর ও আরটিভির সাংবাদিক কামাল হোসেন, এস এ টিভির শেখ নাছির উদ্দিন,
দৈনিক সংবাদের দেবুল কুমার দাস, এটিএন বাংলার আহমদ আলী শাহীন, এশিয়ান টিভির রাশেদুজ্জামান বাপ্পী,ও মিলন হোসেন, ঢাকা ট্রিবিউনের সেলিম রেজা, নয়া দিগন্তের আ: মান্নান, শাহীদুজ্জামান শাহীন, দৈনিক মানব কন্ঠের ফারুক হাসান, দৈনিক আমার সংবাদের ফারুক হোসেন, আব্দুল আউয়াল, মিডিয়া,প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।
এ সময় প্রধান অতিথি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যে কোন মূল্যে মাদক চোরাচালান বন্ধ করতে হবে। তিনি মাদকের সুফল-কুফল, সীমান্তে অবৈধ পারাপার, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধে ও পাসপোর্ট যাত্রীরা যেন হয়রানী না হয় সে বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho