
চলতি বছরের মে থেকে ভারতে পঙ্গপালের উপদ্রব শুরু হবে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। কিন্তু সেই প্রতিকূলতা মোকাবেলায় প্রস্তুতির কথাও জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পঙ্গপাল উৎপাতের মধ্যে পড়তে যাচ্ছে বিশ্ব। এতে আফ্রিকাসহ বিশ্বের লাখ লাখ মানুষকে খাদ্যাভাবে ফেলে দিতে পারে।
পঙ্গপাল উৎপাতের বিরুদ্ধে লড়াই করতে সাত কোটি ডলারের তহবিল চেয়ে আহ্বান জানিয়েছে এফএও এবং জাতিসংঘ।ক্রিসম্যান বলেন, বর্ষা মৌসুমের শুরুতেই হর্ন অফ আফ্রিকা থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এসে হানা দিতে পারে ভারত ও পাকিস্তানে। দীর্ঘ সময় পরে প্রথমবারের মতো এই বিপর্যয় আসছে দক্ষিণ এশিয়ায়।
পরিস্থিতি পর্যবেক্ষণে সম্প্রতি ভারত সফরের পর তিনি আরও বলেন, গত গ্রীষ্মে দেশটি এই উপদ্রব ভালোভাবেই সামাল দিয়েছিল। কাজেই দুর্যোগ মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে।উষ্ণ আবহাওয়া ও ভালো বৃষ্টির কারণে দক্ষিণ ইরানে পঙ্গপালের প্রজননের আশঙ্কা রয়েছে। এতে গত বছরের মতো ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকায় এই উপদ্রব ছড়িয়ে পড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho