
এখন থেকে মোটরসাইকেলসহ কোনো ধরনের যানবাহনে ছাত্রলীগের লোগো বা স্টিকার ব্যবহার করা যাবে না। এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি। শুক্রবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়, ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার কোনো যানবাহনে ব্যবহার না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হল।এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করছি, অনেকে মোটরসাইকেল বা গাড়িতে ছাত্রলীগের লোগো ব্যবহার করে ঘুরে বেড়ায়। তারা যদি কোনো ধরনের অনিয়ম করে, তাহলে এতে সংগঠনের বদনাম হয়। ‘ছাত্রলীগের লোগো ব্যবহার করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করবে, মানুষের সমস্যা করবে এটা হতে পারে না। এজন্যই এই নির্দেশনা দেয়া হয়েছে। এটা সংগঠনের লোগো। কেউ যানবাহনে ব্যবহার করতে পারবে না’-যোগ করেন লেখক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho