
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জামিনের জন্য ফের হাইকোর্টে আবেদন করেছেন।
চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে জামিন চেয়ে মঙ্গলবার এ আবেদন করেছেন বলে জানান তার আইনজীবী প্যানেলের সদস্য সগির হোসেন লিয়ন। কার্যতালিকায় আসলে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।
এ মামলায় এর আগে হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করেছিল। পরে হাইকোর্টের ওই আদেশ বাতিল এবং জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন তিনি। গত বছরের ১২ ডিসেম্বর তার আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর তাকে রাখা নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। আপিলের ওপর শুনানি শেষে এ মামলায় হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে খালেদার করা আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেয়। এরপর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল জামিনের আবেদন করেন বিএনপির চেয়ারপারসন। সাজার বিরুদ্ধে আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।বিএনপি চেয়ারপারসন বর্তমানে কারা কর্তৃপক্ষের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho