
বেতনা নদী অত্র এলাকার সেচ কাজ ও মৎস চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত ডিসেম্বর ২০১৯ইং তারিখে বেতনা নদীর অবৈধভাবে দখলকারীদেরকে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয় নেতৃবৃন্দ ও দখলকারীদের সম্মতিক্রমে ১মাসের সময় দেওয়া হয়। কিন্তু ২মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয় নাই।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূূমি) খোরশেদ আলম চৌধুরী বলেন, কৃষি ও মৎস চাষ এবং পরিবেশের ভারসাম্য রার জন্য এইসব নদীর নাব্যতা ও পানি প্রবাহ রায় উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার সকালে বেতনা নদীর অবৈধ দখলকারীদের ৪০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের মাধ্যমে বেতনা নদীর প্রায় ৫.৫ বিঘা জায়গা উদ্ধার করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, যশোরসহ উপ-বিভাগীয় প্রকৌশলী, সাইদুর রহমান, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও স্থানীয় লোকজন। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho