
এদিকে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেশবপুর উপজেলার চিংড়াখালি এলাকায় ইজিবাইক ছিনতাইকালে নুরুল হককে আটক করে স্থানীয় জনতা। এরপর তাকে পুলিশে সোপর্দ করেন তারা। নুরুল হক একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। জিজ্ঞাসাবাদে কেরু তার সহযোগী ও অস্ত্রের তথ্য দেন।
এরপর তাকে নিয়ে মণিরামপুর উপজেলার বেগারিতলায় অভিযানে যায় পুলিশ। কেশবপুর ও মণিরামপুর থানার যৌথ টিম তাকে নিয়ে বেগারিতলার সর্দারবাড়ি নার্সারির সামনে পৌঁছলে পুলিশকে ল্য করে কেরুর সহযোগীরা গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন নুরুল হক কেরু। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে নুরুল হককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় মামলা হয়েছে কেশবপুর থানায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho