
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং তাঁর দৌহিত্র সায়মা ওয়াজেদ হোসেন কলকাতায় বেকার হোস্টেলে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।মুজিববর্ষ উদযাপনের প্রাক্কালে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেখ রেহানা এবং সায়মা ওয়াজেদ হোসেন এক ঝটিকা সফরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কলকাতায় যান।
আগামী ১৭ মার্চ থেকে জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে।জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২০২০ থেকে ২০২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৪২ সালে কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমানে মাওলানা আজাদ কলেজ) অধ্যয়নকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের ২৪ নম্বর রুমে বাস করতেন।
তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একই কলেজ হতে বিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বেকার হোস্টেলের ২৩ এবং ২৪ নম্বর রুম 'বঙ্গবন্ধু স্মারক জাদুঘর' হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এই কলেজে অধ্যায়নরত অবস্থায় বঙ্গবন্ধু দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়ান এবং রিলিফ বিতরণ করেন। হলওয়ে মনুমেন্ট আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশ নেন এবং দাঙ্গার বিরুদ্ধে মানুষকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে কাজ করেন। তাঁর জীবনের রাজনৈতিক কর্মকাণ্ডের বড় অধ্যায় এখানে রচিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho