
যশোরে রোববার পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালন করা হয় । পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম প্রথমে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের আপনজন ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে সহকর্মীদের সাথে নিয়ে পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্থম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গকে সন্মাননা ও উপহার দেওয়া হয়। যশোর পুলিশ লাইন্স কনফারেন্স রুমে নিহত পুলিশ সদস্যদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় যশোর জেলা পুলিশের এবং জেলায় কর্মরত সিআইডি, পিবিআই, হইওয়ে ও র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho