লালমনিরহাট প্রতিনিধি:= `প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাভিয়েশন গ্রুপ বেশ এগিয়েছে।‘
সোমবার (২ মার্চ) দুপুরে লালমনিরহাট আর্মি অ্যাভিয়েশন স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
সেনাবাহিনীর প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাভিয়েশন গ্রুপ বেশ এগিয়েছে। বর্তমানে ওয়ান সেভেন ওয়ান হেলিকপ্টার ব্যবহার করছে সেনাবাহিনী। আগামী বছর আরও ৬টি হেলিকপ্টার সংযোজন করা হবে। ভিশন ২০৩০ কে সামনে রেখে যুদ্ধ বিমান কেনার স্বপ্ন দেখছে বাংলাদেশ সেনাবাহিনী। এরইমধ্যে পরিকল্পনাও সম্পন্ন করা হয়েছে।’
সকাল ১১টায় একটি বিশেষ হেলিকপ্টারে ঢাকা থেকে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন সেনাপ্রধান। এসময় কয়েকটি বিমানে সেনাপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর আর্মি অ্যাভিয়েশন স্কুল, মিল্কিং পার্লার উদ্বোধন করেন। তারপর সেনাবাহিনী পরিচালিত লালমনিরহাটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সেনা প্রধান জানান, ‘নবনির্মিত আর্মি অ্যাভিয়েশন বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সকল বৈমানিক, প্রকৌশলী এবং বিমান ক্রুদের প্রশিক্ষণের মাধ্যমে বিমান চালানোয় দক্ষ করে গড়ে তোলা হবে।’
লালমনিরহাট আর্মি অ্যাভিয়েশন স্কুলে ১৪টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহনণ করবেন আর্মি অ্যাভিয়েশন গ্রুপের সৈনিকরা। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সৈনিকদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আর্মি অ্যাভিয়েশন স্কুলটি ট্রাফিক যটমুক্ত আকাশের লালমনিরহাট বিমানবন্দরে স্থানান্তর করা হয়। এর মাধ্যমে সেনাবাহিনী অ্যাভিয়েশন সক্ষমতা আরো একধাপ এগিয়ে গেলো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho