প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৩:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২০, ১০:১৭ পি.এম
ঝড়োবৃষ্টি হবে আগামী তিন দিন

আলহাজ্ব মতিয়ার রহমান :=
আগের দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও (৫ মার্চ) দেশের বিভিন্ন জায়গায় দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও। আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।গতকাল বুধবার (৪ মার্চ) দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহীতে, ২৫ মিলিমিটার। আর ঢাকায় হয়েছে ১২ মিলিমিটার বৃষ্টি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho