
সামাজিক বিশৃঙ্খলা নিয়ে : যা বললেন মনমোহন নিজের লেখায় মনমোহন সিং দিল্লিতে সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে লেখেন, আমাদের সমাজের কিছু বিশৃঙ্খল মানুষ এই ঘটনার জন্য দায়ী। পাশাপাশি রাজনৈতিক বহু নেতাও এই বিশৃঙ্খল মানুষদের দলে পড়ে। এরা সম্মিলিতভাবে সাম্প্রদায়িক এই সহিংসতার আগুনে ঘি ঢেলেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঘটনা নিয়ে উদ্বেগ : পাশাপাশি গত কয়েক মাসে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ঘটনার বিষয়ে তিনি লেখেন, ‘ভারতে ইতিহাসের অন্ধকার কালকে স্মরণ করিয়ে দিয়েছে গত কয়েক মাস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাবলিক প্লেস এবং বাড়িঘরেও হিংসাত্মক সাম্প্রদায়িক উসকানি বয়ে চলেছে। আইনশৃঙ্খলা প্রতিষ্ঠানগুলো নাগরিকদের সুরক্ষা না দিয়ে নিজেদের ধর্ম ত্যাগ করেছে। ন্যায় বিচারের প্রতিষ্ঠান এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াও আমাদের হতাশ করেছে।’
সামাজিক অস্থিরতায় ঢাকা অর্থনৈতিক মন্দা :=
অর্থনৈতিক মন্দার মধ্যে এরকম সামাজিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘বিনিয়োগকারী, শিল্পপতি এবং উদ্যোক্তারা নতুন প্রকল্প শুরু করতে রাজি নয় এবং তাদের ঝুঁকি নেওয়ার ইচ্ছাও হারিয়েছেন।
মনমোহন লিখেছেন, সত্যটি হলো দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। আমরা যে ভারতকে জানি এবং লালন করি সেই ভারত দ্রুত পিছলে পড়েছে। ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে অর্থনৈতিক অব্যবস্থাপনাকে ঢাকা হচ্ছে। জাতি হিসাবে আমরা যে গুরুতর ঝুঁকির মুখোমুখি হয়েছি সেগুলোর সমাধান করার সময় এসেছে। এছাড়া ভারতের ওপর করোনা আতঙ্কের কথাটিও উঠে আসে তার লেখায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho