
চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) নারী ও শিশুদের তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি। চাইনিজ সেন্টারস অব ডিজিজ কন্ট্রোলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন খবর দিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তথা বিবিসি।
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে আক্রান্ত ৪৪ হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করেছে সংবাদমাধ্যমটি। এই রোগীদের যারা মারা গেছেন তাদের মধ্যে ২.৮ শতাংশ পুরুষ, নারী ১.৭ শতাংশ। বিপরীতে শিশু ০.২ শতাংশ। সবচেয়ে বেশি মারা যাচ্ছে বয়স্ক মানুষ, প্রায় ১৫ শতাংশ।
সাধারণ ফ্লু যখন ছড়িয়ে পড়েছিল, তখনও একই অবস্থা দেখা গেছে। চিকিৎসকেরা বলছেন, লাইফস্টাইলের কারণে এই পার্থক্য। পুরুষেরা এমনিতে বাইরে বেশি ঘোরাফেরা করেন, তার ওপর অনেকে আবার ধূমপান করেন। যার কারণে ফুসফুসের ক্ষতি তাদের বেশি হয়। আর এই ধরনের ভাইরাস ফুসফুসকেই আগে আক্রমণ করে।
চীনে বেশি পুরুষ মারা যাওয়ার কারণও এই ধূমপান। দেশটির ৫২ শতাংশ পুরুষ ধূমপান করেন। সেখানে নারীদের মধ্যে এই অভ্যাস আছে ৩ শতাংশের। এসবের পাশাপাশি নারীদের ইনফেকশন প্রতিরোধ-ব্যবস্থাও আলাদা।
পূর্ব আঞ্জলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পল হান্টার বলেন, ‘ফ্লু প্রতিরোধে নারীদের শরীর ভ্যাকসিনের ক্ষেত্রে ভালো অ্যান্টিবডি উৎপন্ন করে।’শিশুদের কম আক্রান্ত হওয়ার পেছনে কিংস কলেজ লন্ডনের ডাক্তার নাথালি ম্যাকডার্মটের যুক্তি, ‘মহামারি ছড়িয়ে পড়ার পর মা-বাবা সবার আগে শিশুদের বাড়তি যত্ন নেয়। তাদের সুস্থতার জন্য এটি একটি কারণ।’ভাইরাসটিতে চীনে রবিবার মারা গেছেন ২৭ জন। গোটা পৃথিবীতে সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫৯৪ জন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho