প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২০, ৩:০৪ পি.এম
মহামারি রূপে করোনা!

মো: ইদ্রিস আলী :=
সারাবিশ্বে করোনার প্রাদুর্ভাব উপলব্ধি করে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা করেছে। বুধবার (১১ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।ডব্লিউএইচও বলছে, সারা বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজারেরও বেশি। বিশ্বের ১১৪ দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে। সংস্থাটির ডিরেক্টর জেনারেল আধানম গ্যাব্রিয়েসাস বলেন, এটা শুধুমাত্র জনস্বাস্থ্য সঙ্কট নয়। প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। সকলকে এর বিরুদ্ধে লড়তে হবে।
তিনি বলেন, গত দুই সপ্তাহে চীনের বাইরে করোনাভাইরাস ১৩ গুণ বেশি ছড়িয়ে পড়েছে। এটি সত্যিই গভীর উদ্বেগের জন্ম দেয়।
উল্লেখ্য, ইতোমধ্যে এ ভাইরাস ১১৪ টি দেশে ছড়িয়ে পড়েছে। যখন কোনো রোগ একই সময়ে ভিন্ন ভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তখন তাকে ‘বৈশ্বিক মহামারি’ (প্যানডেমিক) বলা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho