
"যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের কাঙ্খিত নির্বাচন আজ" যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের কাঙ্খিত নির্বাচন আজ শুক্রবার। স্বচ্ছতার সাথে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা যশোরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দের।নির্বাচন কমিশনার সূত্র জানিয়েছে, নির্বাচনে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার ১৮ জন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারি মিলে প্রায় ৪০জন কাজ করবেন। নির্বাচনে ভোট কেন্দ্র থাকছে তিনটি, বুথ করা হয়েছে ৪৫টি ও ব্যালট বক্স রাখা হচ্ছে সাতটি। নির্বাচনে এবার ৩ হাজার ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রার্থীদের প্রত্যাশা সুষ্টুভাবে যেন ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলবে। এ কাজে জেলা প্রশাসক কার্যালয়ের প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারি দায়িত্ব পালন করবেন জানিয়েছেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আবুল লাইছ। উল্লেখ্য, প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরফলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হতে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho