
শরীরে জ্বর, সর্দি-কাশি নিয়ে যানবাহনে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, “বর্তমানে করোনাভাইরাসের প্রকোপের সময় শরীরে জ্বর বা সর্দি-কাশি বেশি থাকলে বাস, ট্রেন, লঞ্চসহ যানবাহনে ভ্রমণ করবেন না।
রবিবার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় উপায় শীর্ষক এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ বলেন তিনি।
এ সময় প্রবাসীদের দেশে ফেরা ঠেকাতে স্বজনদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আক্রান্ত দেশে আত্মীয়-স্বজন থাকলে এই পরিস্থিতিতে দেশে আসতে নিষেধ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সব দিক দিয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের মানুষের সতর্কতা ও সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে।ৎ
এর আগে আজ বেলা ১১টায় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম, বিমান, সমাজকল্যাণ, শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে জ্যেষ্ঠ সচিব, সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় উপায় নিয়ে জরুরি বৈঠক হয়।
বৈঠকে দেশে করোনা ভাইরাস অধিক হারে চলে এলে কি করা হবে, কোন মন্ত্রণালয়ের কি কাজ করবে সে বিষয়ে উপস্থিত প্রতিনিধিদের স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দেন। করোনা ভাইরাসে দেশ আক্রান্ত হলে কিভাবে বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করা হবে, শিল্প-গার্মেন্টস ব্যবহারে করণীয় বিষয়াদি, হাসপাতাল ব্যাবস্থাপনা, মসজিদ-মন্দিরে স্বল্প সময়ে জমায়েত হওয়া, মার্কেট প্লেস, শপিংমল, রাজনৈতিক সমাবেশ পরিহারে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho