
করোনাভাইরাস মোকাবেলায় সম্মিলিত কর্মপন্থা ঠিক করতে ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছেন সার্কভুক্ত আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। রবিবার বিকাল সাড়ে ৫টায় শুরু হওয়া এই ভিডিও কনফারেন্স ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং বাংলাদেশ টেলিভিশনে এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
ভিডিও কনফারেন্সে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবে রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা।
বিশ্বজুড়ে মহামারীর আকার নেয়ার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শুক্রবার সকালে এক টুইট বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় এক সঙ্গে কাজ করতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান মোদী। এরপর বাংলাদেশসহ সার্কের সাতটি সদস্য দেশ মোদীর সেই আহ্বানে সাড়া দিয়ে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার কথা জানায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho