প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২০, ১০:৩৯ পি.এম
ভোলার মেঘনায় নিখোঁজের ৪ দিন পর শ্রমিকের মৃতদেহ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলার তজুমদ্দিনে শহর রা বাঁধে বালির জাহাজ থেকে মেঘনা নদীতে পড়ে মোঃ হৃদয় (২১)নামের এক শ্রমিক নিখোঁজের ৪দিন পর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(১৫মার্চ) সকালে রামপ্রসাদ সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে নিখোঁজ হওয়া শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার শহর রা বাঁধের ১২ নং সাইডের জাহাজ থেকে বালি তোলার সময় জোয়ারের চাপে পানির ধাক্কায় জাহাজ শ্রমিক মোঃ হৃদয় নদীতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যানি। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জৌনপুর এলাকার মোঃ আলতু মিয়ার ছেলে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho