সারাবিশ্ব ডেস্ক : করোনা ভাইরাস আতঙ্কে যুক্তরাজ্যের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে নেওয়া হয়েছে। আপাতত স্বামী ফিলিপকে নিয়ে উইন্ডসর ক্যাসেলে উঠেছেন তিনি। সাময়িক সময়ের জন্য সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তারা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত এক সপ্তাহ ধরেই বাইরের কারও সঙ্গে দেখা করছিলেন না ৯৪ বছরের রানি দ্বিতীয় এলিজাবেথ। সম্প্রতি যুক্তরাজ্যের চেশায়ার ও ক্যামডেন শহরে পূর্বনির্ধারিত সফরও বাতিল করেন তিনি। এর মধ্যেই তাকে প্রাসাদ থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় বাকিংহাম প্যালেসের কর্মীদের মধ্যে ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ উভয়েই সুস্থ আছেন। তবে লন্ডনে, বিশেষ করে রাজপ্রাসাদ এলাকায় ঘুরতে যান বিপুল সংখ্যক পর্যটক। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে তাদের ওই ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বাকিংহাম প্যালেস থেকে রানির বর্তমান আবাসস্থল উইন্ডসর ক্যাসেলের দূরত্ব প্রায় ২৫ মাইল। ওই এলাকায় পর্যটকদের ভিড়ও তুলনামূলক কম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho