
জনগণকে বাজারে গিয়ে অতিরিক্ত কেনাকাটা না করার অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, অন্যান্য বছরের চেয়ে এবার ২৫ থেকে ৩০ শতাংশ আমদানি বেশি হয়েছে, তাই পণ্যের কোনো সংকট হবে না।
বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, খুচরা বাজারে ইতিমধ্যে বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে সেই খবর আমরা গতকালই (মঙ্গলবার) পেয়েছি। তাই গতকাল রাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে সংবাদ সম্মেলন করব। টিপু মুনশি বলেন, একশ্রেণির মানুষ আছে, তারা বাজারে হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের নিত্যপণ্যের অনেক জোগান রয়েছে এবার। চাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো আছে। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে। রমজান উপলক্ষে বাজার দরের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে টিসিবি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho