
বাংলাদেশে করোনা আক্রান্তদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে যুবকরাই বেশি আক্রান্ত। দেশে বর্তমানে ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২০ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ১৮ জন। এছাড়া, দশ বছরের নিচে রয়েছে দুইজন।
সোমবার অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে পুরুষ দুইভাগ ও নারী এক ভাগ।
বয়সভেদে আক্রান্তের সংখ্যা: দশ বছরের নিচে রয়েছে ২ জন।১০ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ১ জন।২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে ৯ জন।৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ৯ জন। ৪১ থেকে ৫১ বছরের মধ্যে রয়েছে ৫ জন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে ১ জন। ৬০ বছরের ওপরে রয়েছে ৬ জন।
এই পরিসংখ্যান থেকে বুঝা যাচ্ছে দেশে যুবকরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। এছাড়া, আজ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১ জনের মৃত্যু হয়েছে। নতুন ৬ জনের মধ্যে একজন স্বাস্থ্য কর্মী রয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩জন। মোট মৃত্যুর সংখ্যা ৩ জন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho