প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২০, ৫:০১ পি.এম
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সেদেশের নাগরিকদের ভারতে প্রবেশে বাধা দেয়ায় ১’শ ৫০ জন ভারতীয় নাগরিক আটকা পড়েছে বেনাপোল ইমগ্রেশনে

সেলিম রেজা : স্টাফ রিপোর্টার :=
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সেদেশের নাগরিকদের ভারতে প্রবেশে বাধা দেয়ায় ১’শ ৫০ জন ভারতীয় নাগরিক আটকা পড়েছে বেনাপোল ইমগ্রেশনে।
বেনাপোল ইমিগ্রেশন জানায়, করোনা ভাইরাসের কারনে পশ্চিমবংগে লকডাউন থাকায় আজ মংগলবার সকালে ১৫০ জন ভারতীয় তাদের দেশে ফিরে যাওয়ার জণ্য বেনাপোল ইমিগ্রেশনে আসে। খবর পেয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপকে স্পস্ট জানিয়ে দেন কোন ভাবেই তাদের নাগরিককে ভারতে প্রবেশ করতে দেয়া হবেনা। ফলে বেনাপোল ইমিগ্রেশনে আটকে থাকা ভারতীয়দের পাসপোর্টে এক্সিট সিল মারছেন না। ফলে সকাল থেকে আটকে থাকা নাগরিকরা চরম দূর্ভোগে পড়েছে।
আটকে থাকা ভারতীয় নাগরিকরা জানান, তারা সকলে ভারতীয় নাগরিক। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা নিজ দেশে ফিরে যেতে চাইলে ভারতীয় ইমিগে্রুশন তাদের গ্রহন করতে অপারগতা প্রকাশ করে কিন্তু কি কারণে দেশে ফিরতে পারছেন না তা তারা জানেন না। কেউ তাদেরকে কিছু বলছেনও না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho