
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে সীমিত আকারে। জনসাধারণের প্রয়োজন বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
করোনা পরিস্থিতির কারণে সরকার ২৬ মার্চের সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ২৭ ও ২৮ সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সালের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এসব ছুটির সঙ্গে ৩ ও ৪ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যোগ হবে।
সাধারণ ছুটির সময় ‘কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার পাশাপাশি ব্যাংকিং সেবার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
সাধারণ ছুটির এই সময়ে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। নতুন সময়সূচী কার্যকর হবে রোববার থেকে।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।
মারা গেছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১ লাখ মানুষ। বাংলাদেশেও এই পর্যন্ত ৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৩৩ জন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho