
করোনাভাইরাসের কারণে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন। তবে ঘরবন্দী থেকেও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন।
ভারতের ফরিদাবাদের সর্বোদয়া হাসপাতালের আইসিউ পরিচালক শেফা পাওয়ার কিছু কৌশলের কথা বলেছেন যা অবলম্বন করলে করোনা থেকে দূরে থাকা সম্ভব। যেমন:
১. অতি জরুরি না হলে পরিবারের কাউকে বাইরে যেতে নিরুৎসাহিত করুন।
২. গৃহপরিচারিকা বা বাইরে থেকে যারা ঘরে আসছেন তাদের বিষয়ে সাবধান হতে হবে। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
৩. প্রতিদিন ঘরে আনা তরল দুধের প্যাকেটকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেবেন।
৪. বাইরে থেকে যেসব দ্রব্যসামগী আনা হচ্ছে তা পঁচে যাওয়ার সম্ভাবনা না থাকলে তা ঘরের এক কোণে রেখে দিন। ১২-২৪ ঘণ্টা পর সেখানে ভাইরাস থেকে থাকলে নিজে থেকেই মারা যাবে।
৫. বাইরে থেকে ঘরে আসলে কোনো কিছু স্পর্শ করার আগেই গায়ের কাপড়-চোপড় পরিষ্কার করে নিন। গোসল করুন, চুল পরিষ্কার করুন।
ভাইরাসের সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আমার পর আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। তাই এ কয়দিন সাবধান থাকা বেশি জরুরি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho