
করোনা ভাইরাস এবার থাবা বসাল এক সাংবাদিকের শরীরে। যারা সারাদিন খবর সংগ্রহ করতে ব্যস্ত৷ জীবনের ঝুঁকি নিয়ে যারা দিবারাত্র করোনা ভাইরাসের আপডেট দিয়ে চলেছেন, এই মারণ ভাইরাস ছাড়ল না সাংবাদিককেও৷ ভারতে এর ফলে মধ্যপ্রদেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৫৷ বুধবার (২৫ মার্চ) ভারতের ভোপালে এক সাংবাদিকের শরীরে মিলল কোভিড-১৯৷ তার মেয়ের শরীরেও মিলেছে এই মারণ ভাইরাস৷ গত সপ্তাহে ভোপালে সদ্য প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ওই সাংবাদিক৷ কমলনাথের প্রেস কনফারেন্সে ওই সাংবাদিকের সংস্পর্শে কারা এসেছিলেন, তাদের খুঁজে বের করে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে৷
এর ফলে মধ্যপ্রদেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৫৷ তবে ভোপালে আক্রান্তের সংখ্যা ২৷ এর আগে তার মেয়ের শরীরে মিলে ছিল করোনা ভাইরাস৷ বুধবার এইমস-এ ৫৫ বছরের ওই সাংবাদিকের টেস্টেও পজিটিভ আসে৷ এর আগেও তার টেস্ট পজিটিভ আসে৷ এদিন তার দ্বিতীয় টেস্ট পজিটিভ হওয়ার পর এইমস-এর পক্ষ থেকে জানানো হয়৷ জানা গেছে এই বর্ষীয়ান এই সাংবাদিক ভোপালের প্রফেসর কলোনিতে থাকেন৷
ভোপালের প্রথম আক্রান্ত হলেন ওই সাংবাদিকের মেয়ে৷ যিনি ১৭ মার্চ ইংল্যান্ড থেকে ফিরেছেন৷ তারপর ১৮ মার্চ ট্রেনে করে ভোপালে পৌঁছান৷ সেই সময় প্রায় ১৫৭ জনের সঙ্গে সংস্পর্শে এসেছিলেন৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho