
বুধবার নেত্রকোনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ উপলক্ষে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ৯৯৯ সার্ভিস চালুর পর গত দু’বছরে ৫৮ লাখ মানুষকে সেবা দিতে পেরেছে বাংলাদেশ পুলিশ। এতে করে জনগণ খুব উপকৃত হয়েছেন। এই সেবা অব্যাহত থাকবে। মুজিববর্ষ উপলক্ষে পুলিশের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।
এই সময়ে প্রত্যেক উপজেলায় ৪টি করে হেল্পডেস্ক চালু করা হবে। প্রতিবন্ধী সেবা ডেস্ক, বয়স্ক সেবা ডেস্ক, নারী-শিশুদের জন্য ডেস্ক এবং অসহায় নারী-শিশুদের জন্য অ্যাপস চালু হবে। তবে অ্যাপস চালুর বিষয়টি এখনও পরীক্ষাধীন।
আইজিপি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা অনন্য। পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমন করতে গিয়ে ৮ জন পুলিশকে জীবন দিতে হয়েছে। পুলিশ দেশ থেকে জঙ্গিবাদ দমনে নিরলসভাবে কাজ করে চলেছে।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সচেষ্ট। এক হাজার লোকের জন্য মাত্র ১ জন পুলিশ। তা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ খুবই সমস্যা এবং এ দিয়ে সেবা দান করা খুব কঠিন। তবে পুলিশ এই ব্যাপারে তৎপর।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho