
উদার হস্তে অনুদান দিতে ভারতীয় ব্যবসায়ী আজিম হাসমি প্রেমজির জুড়ি নেই। মুক্ত হস্তে দান করার কারণে এর আগেও তিনি শিরোনামে এসেছেন। সুবিধাবঞ্চিত ও সু-শিক্ষার জন্য তিনি অনুদান করে থাকেন। আর এর জন্য এবার দান করলেন ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫৬ হাজার কোটি টাকা।
উইপ্রো লিমিটেডের এ ধনকুবের ইতিমধ্যে তার কোম্পানির শেয়ারের ৩৪ শতাংশ দান করেছেন। শুক্রবার (২৭ মার্চ) আজিম প্রেমজি ফাউন্ডেশনে এক বিবৃতির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ সব তথ্য উল্লেখ করা হয়েছে। ফাউন্ডেশনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারতের সরকারি স্কুলের মান এবং সমতার উন্নয়নে সংস্থাটি কাজ করে যাচ্ছে। প্রাদেশিক সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে সংস্থা।
উল্লেখ্য, আজিম প্রেমজি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ধনী। তিনি একমাত্র ভারতীয় ধনকুবের যে কি না মুক্ত হস্তে দান করেন। যেমনটা মার্কিন বিলিয়নিয়ার বিল গেটস ও ওয়ারেন বাফেটরা করে থাকেন। এই নিয়ে তাদের সঙ্গে একজোট হয়ে তিনি একটি চুক্তিও স্বাক্ষর করেছেন। ১৯৪৫ সালের ২৪ জুলাই ভারতের বম্বে (মুম্বাই) শহরে শিয়া মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন ৭৪ বছরের প্রেমজি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho